দোগাছিতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু : পরিচয় মেলেনি এখনও

দোগাছিতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু : পরিচয় মেলেনি এখনও

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মে) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা সেটি উদ্ধার করে। পরে মরদেহটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় কোনো অজ্ঞাত দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পুলিশ নিহতের সঠিক পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতীকী-ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *