দুই শিশুসহ বাবার আত্মহত্যার চেষ্টা : লড়ছেন মৃত্যুর সাথে

দুই শিশুসহ বাবার আত্মহত্যার চেষ্টা : লড়ছেন মৃত্যুর সাথে

স্ফুলিঙ্গ ডেক্স : ঝালকাঠি শহরে এক ভয়াবহ ও করুণ ঘটনা ঘটেছে। নিজের দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে যুক্ত হয়ে বিষপান করেছেন রাকিব তালুকদার নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শহরের সুতালড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে বাবা ও দুই সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাকিব তালুকদার দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হঠাৎ ফেসবুক লাইভে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং নিজের দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। লাইভটি দেখার পরপরই স্থানীয় প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তার বাড়িতে ছুটে যান।

অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

ফাইল-ছবি।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি জানান, বিষক্রিয়া বেশি হওয়ায় তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাই জরুরি ভিত্তিতে তাদের বরিশালে রেফার করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। কেন এবং কোন পরিস্থিতিতে একজন বাবা এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র : আরটিভি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *