টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি : বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

স্ফুলিঙ্গ ডেক্স :

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৫০ জন আরোহী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বেশ কিছু বাংলাদেশি নাগরিক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংস্থাগুলোর তথ্যমতে, নিখোঁজ আরোহীদের নিয়ে ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে আন্দামান সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় ঢেউয়ের তোড়ে ভারসাম্য হারিয়ে সেটি মাঝসমুদ্রে ডুবে যায়।

দুর্ঘটনার পর ওই এলাকায় উদ্ধার তৎপরতা চললেও সাগরের প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। আইওএম এবং ইউএনএইচসিআর এই প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মানবপাচার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা দাবি করেছে।

উদ্ধার হওয়া ব্যক্তি বা নিখোঁজদের সঠিক পরিসংখ্যান জানার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কোস্টগার্ডের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

আরো পড়ুন

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

৩ ঘণ্টায় ৪০ জনের নোংরা প্রস্তাব ! সাধারণ নারীর ছদ্মবেশে পুলিশ কমিশনারের অভিযান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *