জেনে নিন যশোরে কোথায় কখন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের জামাত

জেনে নিন যশোরে কোথায় কখন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের জামাত

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক মো. ইকরামূল ইসলাম শাওন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদের সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

মডেল মসজিদ ও ঈদগাহের সময়সূচি:

  • জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র: প্রথম জামাত সকাল ৭:৪৫ মিনিট এবং শেষ জামাত সকাল ৮:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

  • উপশহর কেন্দ্রীয় ঈদগাহ: জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

বিভিন্ন মসজিদে জামাতের সময়:

শহরের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে জামাতের সময়সূচি নিচে দেওয়া হলো:

মসজিদের নাম প্রথম জামাত দ্বিতীয় জামাত
পুলিশ লাইন জামে মসজিদ সকাল ৮:০০ টা সকাল ৮:৩০ টা
আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ সকাল ৮:০০ টা সকাল ৯:০০ টা
কারবালা জামে মসজিদ সকাল ৮:০০ টা
চাঁচড়া ডালমিল জামে মসজিদ সকাল ৮:০০ টা
ওয়াপদা কলোনী জামে মসজিদ সকাল ৮:০০ টা
আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদ সকাল ৮:০০ টা
রেলরোড আল মসজিদুল আকসা সকাল ৮:০০ টা
শংকরপুর গোলপাতা জামে মসজিদ সকাল ৮:০০ টা
যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল ৮:০০ টা
মাইকপট্টির বায়তুস সালাম জামে মসজিদ সকাল ৮:০০ টা

বিজ্ঞপ্তিতে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।                                                                                                                                                                         প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *