জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর : অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার

জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর : অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স :

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর গাড়ি ভাঙচুর করে এবং তাঁকে অবরুদ্ধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য মাছুম মোস্তফা তাঁর ব্যক্তিগত গাড়িতে গিরিপথ ফিলিং স্টেশনে তেল নিতে থামলে হঠাৎ একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং তাকে অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীন জাহান ও থানার ওসি দিদারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংসদ সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উপজেলা জামায়াতের দাবি, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী এই হামলার নেতৃত্ব দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতারা জানিয়েছেন, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ হতে পারে, দলের কোনো সম্পৃক্ততা নেই। হামলার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *