গণধোলাইয়ের পর নারী প্রতারককে পুলিশে সোপর্দ

গণধোলাইয়ের পর নারী প্রতারককে পুলিশে সোপর্দ

আটক মাহমুদা। ছবি-সংগৃহীত

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে মাহমুদা নামে এক চিহ্নিত মহিলা প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা  ৷  শহরের বড়বাজারের এইচ.এম.এম রোড এলাকা থেকে আজ দুপুর ১টার সময়  তাকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী জনগণ ।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে কৌশলে মাহমুদা ইন্স্যুরেন্সের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সহ নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বিভিন্ন সময়ে। 

আজকে কয়েকজন ভুক্তভোগী তাকে বড়বাজার এলাকায় দেখতে পেয়ে আটক করেন অন্যদের ভুক্তভোগীদের খবর দেয় এবং সবাই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এ সময় মাহমুদার ছেলে মাহিনও ঘটনাস্থলে উপস্থিত হলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।এসময় ভুক্তভোগীদের কয়েকজন ক্ষোভের মুখে  তাকে মারধরও করেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, মাহমুদা এলাকায় ‘মামলাবাজ’ হিসেবেও চিহ্নিত । সে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। পরে টাকা চাইলে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করে হয়রানি করতেন। 

তারা আরও জানান, তিনি আলোচিত মহুয়া ক্লিনিকের মালিক খলিলের স্ত্রী ছিলেন এবং তার একাধিক বিয়ের খবরের গুঞ্জন রয়েছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *