খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

স্ফুলিঙ্গ ডেক্স : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) ও রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে তারা পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ওই গর্তের পানিতে শিশু দুটির নিথর দেহ ভেসে ওঠে।

স্বজনরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।                                                                                                                                                             প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *