খুলনা ও নাটোরসহ ৫ জেলায় নতুন পুলিশ সুপার

খুলনা ও নাটোরসহ ৫ জেলায় নতুন পুলিশ সুপার

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশের পুলিশ প্রশাসনে বড় ধরণের রদবদল করা হয়েছে। খুলনা, নাটোর ও শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের তালিকা:

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়:

  • খুলনা: কেএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

  • নাটোর: পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান এসপি মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করা হয়েছে এপিবিএন-এ।

  • শেরপুর: ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন এসপি করা হয়েছে। বর্তমান এসপি মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশ অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *