কোটচাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা

কোটচাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) | ৩০ মার্চ, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে এ সংবর্ধনা জানানো হয়।

এ বছর বিদ্যালয়টি থেকে মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলি। এ সময় তিনি বলেন:

“শিক্ষার্থীদের এই অসামান্য সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা আর শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই ফলাফল সম্ভব হয়েছে। আশা করি আগামীতেও তারা এই ধারা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম হুমায়ন কবির ও সাংবাদিক রফিক মন্ডল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন এবং তাদের মেধা বিকাশে আরও যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে এক আনন্দঘন পরিবেশে সকল উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মিষ্টি মুখ করানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *