ঈদের দিনক্ষণ নিয়ে আরব বিশ্বে তোড়জোড় : সম্ভাব্য তারিখ ঘোষণা

ঈদের দিনক্ষণ নিয়ে আরব বিশ্বে তোড়জোড় : সম্ভাব্য তারিখ ঘোষণা

স্ফুলিঙ্গ ডেক্স : পবিত্র রমজান শেষের পথে, আর মুসলিম উম্মাহর মাঝে শুরু হয়েছে খুশির ঈদ নিয়ে প্রতীক্ষা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে, তা নিয়ে বড় ধরনের এক পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্যমতে, আরব বিশ্বে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১৮ মার্চ (বুধবার) শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৈঠকে বসবে। ওই দিন সন্ধ্যায় যদি আকাশে ঈদের চাঁদ দেখা যায়, তবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদ হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপিত হবে।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানের গণনায় এ বছর রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় আরব দেশগুলোর আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে শুক্রবারকেই শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের তারিখ হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, খালি চোখে চাঁদ দেখতে হলে কয়েকটি শর্ত পূরণ হতে হয়। যেমন—সূর্যাস্তের আগেই চাঁদের জন্ম হতে হবে, সূর্য থেকে চাঁদের দূরত্ব কমপক্ষে ৬ ডিগ্রি থাকতে হবে এবং সূর্যাস্তের পর দিগন্তরেখায় অন্তত ২০ মিনিট চাঁদ দৃশ্যমান থাকতে হবে। এই সকল সমীকরণ মিলিয়েই ২০ মার্চ তারিখটি জোরালো হচ্ছে।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা                                                                                                                                                                                  প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *