ইরানের নির্দেশে হরমুজ থেকে ফিরে এল ‘বাংলার জয়যাত্রা’

স্ফুলিঙ্গ ডেক্স :

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলা উত্তেজনার বলি হলো বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। শুক্রবার রাতে ইরান সরকার প্রণালীটি উন্মুক্ত করার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে জাহাজটিকে বেতারবার্তায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় ইরানি বাহিনী। এ নিয়ে তৃতীয়বারের মতো প্রণালী অতিক্রম করতে ব্যর্থ হয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছে জাহাজটি।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান শুক্রবার রাত পৌনে একটার দিকে গণমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সবুজ সংকেত পেয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ইরানের বাহিনীর পক্ষ থেকে কড়া নির্দেশ আসে পারস্য উপসাগরে ফিরে যাওয়ার। কোনো উপায় না থাকায় জাহাজটি আবার আগের নিরাপদ অবস্থানে (অ্যাংকারেজ) ফিরে যেতে বাধ্য হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যানুযায়ী, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালীতে প্রবেশ করেছিল। পরিকল্পনা ছিল রাত ৩টার মধ্যে এটি পার হয়ে যাবে। ইরানের প্রাথমিক ঘোষণার পর শতাধিক জাহাজ পূর্ণ গতিতে প্রণালীর দিকে এগোচ্ছিল, কিন্তু রাত পৌনে একটার দিকে দৃশ্যপট বদলে যায়। সব জাহাজকে পুনরায় ফিরে যেতে বাধ্য করা হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছে ‘বাংলার জয়যাত্রা’। বর্তমানে জাহাজটিতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে বোঝাই করা প্রায় ৩৭ হাজার টন সার রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছে দেওয়ার কথা। ১১ মার্চ থেকে কয়েক দফা চেষ্টা করেও জাহাজটিকে দেশে বা গন্তব্যে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক আগে আশা প্রকাশ করেছিলেন যে এবার জাহাজটি পার হতে পারবে। কিন্তু ইরানের নতুন এই অবস্থানের ফলে জাহাজের নিরাপত্তা এবং পণ্য পরিবহন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ সময় সাগরে আটকে থাকায় নাবিকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

৩ ঘণ্টায় ৪০ জনের নোংরা প্রস্তাব ! সাধারণ নারীর ছদ্মবেশে পুলিশ কমিশনারের অভিযান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *