স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্মরণে যশোরে অনুষ্ঠিত নাগরিক শোকসভা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।
গত ১৬ মে বিকেলে যশোর টাউন হল ময়দানে নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা আজাদুল কবির আরজুর মানবিকতা, সমাজসেবা ও মানুষের কল্যাণে তার অবদানের কথা স্মরণ করেন।
নাগরিক শোকসভা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশেষভাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কবি রেজাউদ্দিন স্টালিন এবং জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানানো হয়। ছবি সংগৃহীত।

