উপজেলা যুবদল নেতাকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ী নিহত : আহত যুবদল নেতা

উপজেলা যুবদল নেতাকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ী নিহত : আহত যুবদল নেতা

স্ফুলিঙ্গ ডেক্স : কিশোরগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে সুমন (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই হামলায় স্থানীয় যুবদল নেতা দুলাল মিয়াও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে প্রতিবেশী সিরাজুল ইসলামের সাথে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য যুবদল নেতা দুলাল মিয়ার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই পুরানো শত্রুতার জেরে সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলালের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পাশেই থাকা ব্যবসায়ী সুমন প্রতিবেশী হিসেবে ঝগড়া থামাতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারী রুবেল সুমনের বুকে সজোরে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় দুলাল ও সুমনকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর বেলা সোয়া ২টার দিকে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন স্থানীয় বাজারের একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত রুবেলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল অভিযুক্ত এখন পুলিশি হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *