শার্শায় ইয়াবাসহ ধরা পড়ল ইস্রাফিল ও সাদ্দাম

শার্শায় ইয়াবাসহ ধরা পড়ল ইস্রাফিল ও সাদ্দাম

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শার্শা থানাধীন ৮নং বাগআঁচড়া ইউনিয়নের আমতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে এএসআই হাফিজুর রহমান ও এএসআই নাজমুল ইসলামসহ একটি চৌকস টিম বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে শার্শা এলাকায় অভিযান চালায়। আমতলা গ্রামস্থ আরশাদ আলীর বাড়ির সামনে নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে দুই যুবকের হেফাজত থেকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামিরা হলেন মোঃ ইস্রাফিল হোসেন (২৪), পিতা- মোঃ আব্দুল জলিল, সাং- আমলাই (প্রাইমারী স্কুলের পাশে), মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- বাগআঁচড়া (সাতমাইল মাঠপাড়া)। উভয়ই শার্শা উপজেলার বাসিন্দা।

 আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *