অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে স্বতন্ত্র মোর্চার একজন প্রার্থীর মনোনয়নও বৈধ বলে বিবেচিত হয়েছে।
যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা। গত ২০ এপ্রিল বিএনপি তাদের এই ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল।
নির্বাচনী তফসিল:
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:
-
আপিল: ২৬ এপ্রিল।
-
আপিল নিষ্পত্তি: ২৭ ও ২৮ এপ্রিল।
-
প্রার্থিতা প্রত্যাহার: ২৯ এপ্রিল।
-
প্রতীক বরাদ্দ: ৩০ এপ্রিল।
জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসন অনুপাতে বিএনপি জোট এবার ৩৬টি আসন পেয়েছে। মনোনয়ন বৈধ হওয়ায় এখন এই প্রার্থীদের সংসদে যাওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে গেল।
ফাইল ছবি


