১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 স্ফুলিঙ্গ  রিপোর্ট :

 খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর খালিশপুর থানাধীন চিত্রালী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো— ১. সোহেল শেখ (৩৭), সে খালিশপুর নয়াবাটি এলাকার মোঃ নুর ইসলাম ফকিরের ছেলে এবং ২. ইসমাইল হোসেন (২৬), সে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মৃত লিয়াকত আলীর ছেলে। বর্তমানে ইসমাইল খালিশপুর নয়াবাটি এলাকায় বসবাস করছিল।

কেএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চিত্রালী বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন ওই দুজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। মহানগরীকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *