স্ফুলিঙ্গ ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে রাজপথের লড়াকু নেত্রী এবং পেশাজীবীদের নাম স্থান পেয়েছে। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে সেলিমা রহমান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান এবং নিলুফার চৌধুরী মনির মতো অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি নিপুণ রায় চৌধুরী ও সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার মতো তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে দলের পার্লামেন্টারি বোর্ড। দলের প্রতি আনুগত্য, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিয়ে এই ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। ফাইল ছবি।

