সদর উপজেলা যুবদলের বিশাল প্রস্তুতি সভা

 সদর উপজেলা যুবদলের বিশাল প্রস্তুতি সভা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর যশোর সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যশোর সদর উপজেলা যুবদল। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে আজ (১৭ এপ্রিল) বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর হবে এ অঞ্চলের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত। এই সফরকে সফল করতে যুবদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।”

জেলা যুবদলের সদস্য সচিব ও যুবনেতা আনসারুল হক রানা বলেন, “যশোরের মাটি ও মানুষের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ মুখিয়ে আছে। সদর উপজেলা যুবদলের নেতৃত্বে বিশাল গণজমায়েত নিশ্চিত করা হবে।”

সভায় সদর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জনসভা সফল করতে শৃঙ্খলা রক্ষা ও প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। যুবদল নেতৃবৃন্দ মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে যশোরে এক নতুন রাজনৈতিক জাগরণ সৃষ্টি হবে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *