যশোর প্রেসক্লাবে মামলাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে মনিরামপুর উপজেলা ঢাকুরিয়ার বাসিন্দারা সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে মোঃ মফিজুর রহমান অভিযোগ করেন, সি.এস রেকর্ডভুক্ত অর্পিত সম্পত্তি নিজেদের অনুকূলে আনার বিষয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এ নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই প্রতিপক্ষ ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলোক মিত্র ও তার সহযোগীরা তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সাল থেকে শুরু করে তাদের বিরুদ্ধে ডাকাতি ও নাশকতাসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার ফলে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি গত ৩০ মার্চ ২০২৬ তারিখে নালিশি জমি থেকে পাতা কুড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সামান্য বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সংবাদ সম্মেলন করে তাদের বিএনপি নেতা হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন মফিজুর রহমান।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ থানায় অভিযোগ দিয়ে পুলিশি ভয়ভীতি প্রদর্শন করছে। এতে পরিবারটির সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই বাড়িতে অবস্থান করতে পারছেন না।
এ অবস্থায়, পরিবারটির পক্ষ থেকে তারা নিজেদের সাধারণ মানুষ উল্লেখ করে মামলাবাজদের হাত থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জালাল উদ্দিন। এ সময় পরিবারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মফিজুর রহমান, হামিদা খাতুন, সোহরাব হোসেন,ও রাশিদা বেগম।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *