স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুর উপজেলার মোক্তারপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নের মোক্তারপুর গ্রামের নিজ মোটরঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউল রহমান মোক্তারপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটর দিয়ে জমিতে সেচের জন্য পানি তোলার সময় অসাবধানতাবশত পাশের একটি বৈদ্যুতিক তারে তার হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন


