৯ কেজি গাঁজাসহ ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

৯ কেজি গাঁজাসহ ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আজ রবিবার (৭ জুন ২০২৬) ব্যাটালিয়নের অধীনস্থ ঘিবা, হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্তে এই সফল অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন পণ্যের চালান আটক করেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ২৫ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ (ESCUF SYRUP), ৯ কেজি গাঁজা, ৫৭টি ভারতীয় শাড়ি এবং ৪টি থ্রি-পিস।

এছাড়াও খাদ্যসামগ্রী ও বাণিজ্যিক পণ্যের মধ্যে রয়েছে— ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুচকা, ৬.৫ কেজি কিসমিস, ২ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি অন্যান্য খাদ্যসামগ্রী, ২৫২১টি চকলেট এবং ৪৯৪টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব ভারতীয় পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত এসব পণ্য যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অপরাধ দমনে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *