স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের র্যাব-৬ অভয়নগরে এক অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ সন্ত্রাসী সুলতানকে আটক করেছে।
জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা নাউলী আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রামের জাফফার গাজীর পুত্র সন্ত্রাসী সুলতান গাজী (৩৫)কে আটক করে।পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়িরে মধ্যে থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানিয়েছেন, সুলতান একজন চিহ্নিত নাশকতাকারী। তিনি নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে, চুরি, অস্ত্র আইন ও হত্যার তিনটি মামলা চলমান আছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।
ছবি সংগৃহীত


