স্বাধীনতা দিবসে যশোরে জাগপার র‍্যালি

স্বাধীনতা দিবসে যশোরে জাগপার র‍্যালি


স্ফুলিঙ্গ রিপোর্ট :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় যশোর শহরের বড়বাজার হাটচান্নী মার্কেট এলাকা থেকে জাগপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক, একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামদ্দিন অমিতের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা স্ট্যান্ড শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মনিরামপুর স্ট্যান্ড এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে খন্দকার জাহিদ হাসান, সুশান্ত সরকার,ডাক্তার রবিউল ইসলাম,বাবু বিশ্বাস, আরতি শীল, ফরহাদ শেখ, রেজওয়ান বাবু, রিয়াজ হোসেন, রাজু মোল্লা, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, ফয়সাল হোসেন, আনছারুল হক, আনোয়ার হোসেন টুকু, মিশুক হোসেন, রিফাত হোসেন ও মোহাম্মদ ফাহিম উল্লেখযোগ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *