স্ত্রীকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা:আইনজীবী স্বামী আটক

স্ত্রীকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা:আইনজীবী স্বামী আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার করে লাশ পোড়ানোর চেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হোসেন তাইফুর পেশায় সুপ্রিম কোর্টের  আইনজীবী পেশায় নিয়োজিত। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে, গত ৫ মার্চ দিবাগত রাত প্রায় ১টার দিকে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায়।নিহত নারী তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও হোসেন তাইফুরের বিয়ে হওয়ার কয়েক বছর পর থেকে তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী হোসেন তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর চড়াও হলে ঘটনাস্থলেই স্ত্রী তাহমিনার মৃত্যু হয়।

এরপর তাইফুর তাহমিনার লাশ বিছানার উপর রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করলে  বিষয়টি এলাকাবাসীরা আচঁ করতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান,সংবাদ পেয়ে  সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে  ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *