স্ফুলিঙ্গ ডেক্স : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ ২০২৬) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্বামী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় মরহুমার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। পরদিন ৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ছবি সংগৃহীত।


