সরকারি ওষুধ পাচারকালে ওষুধসহ স্টোর কিপার আটক

সরকারি ওষুধ পাচারকালে ওষুধসহ স্টোর কিপার আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট : সরকারি ওষুধ পাচারকালে নাতে-নাথে ধরা পড়েছে কুড়িগ্রাম রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুক। সোমবার (৯ মার্চ) রাতে পাচারকালে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে তাকে সরকারি ওষুধ এবং ওয়েট মেশিনসহ আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে  পুলিশের একটি দল অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাচারকালে ৪০ হাজার পিচ মেট্রো ট্যাবলেট এবং ১৮টি ওয়েট মেশিনসহ হাসপাতালের স্টোর কিপার ফারুককে আটক করে এবং মালামালগুলো জব্দ করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *