রাত ৮টার পর বন্ধ থাকছে দেশের সব দোকান ও শপিংমল

রাত ৮টার পর বন্ধ থাকছে দেশের সব দোকান ও শপিংমল

স্ফুলিঙ্গ ডেক্স :

আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই ব্যবসায়ীরা এই পদক্ষেপ নিয়েছেন।

তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কিছু প্রতিষ্ঠানকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। রাত ৮টার পরও যে প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে,ওষুধের দোকান (ফার্মেসি),কাঁচাবাজার,হোটেল ও রেস্তোরাঁ,অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান

দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ দেশের সব পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। তারা মনে করছেন, এই বিদ্যুৎ সাশ্রয় নীতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *