স্ফুলিঙ্গ ডেক্স : বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদেরকে রাস্তায় পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি গত রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এ ঘোষণা দিয়েছেন ।
পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝানো হচ্ছে না। তারা অনেকেই এখনো অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাইনা। তাদের এখন লেখাপড়া করে নিজেকে গড়ার সময়। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। কিশোরদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। এরপরবরাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে আরো বলেন, ‘নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দিয়েন না। নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। তাদের দেখভাল করুন, পড়ার টেবিলে বসান। তারা কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় যদি বাসায় না ফেরে, তবে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করুন। সত্যিই যদি কিশোর গ্যাং থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কেউ পার পাবে না বলে তিনি উল্লেখ করেন।


