যশোরে ভোক্তা অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে ভোক্তা অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শহিদ জয়, ৩০/৩/২৬
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় শহরের সম্মিলনী ইনস্টিটিউশন,সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সম্মিলনী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার এবং ক্যাব যশোর জেলার সহ-সভাপতি আব্দুর রকিব সর্দার অপু।
সভায় প্রধান আলোচক মোঃ সেলিমুজ্জামান ভোক্তা অধিকার বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “যেখানেই ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় শিক্ষার্থীদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বিভিন্ন বাস্তবমুখী দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভোক্তা অধিকার সংক্রান্ত নানা প্রশ্ন তুলে ধরলে সেগুলোর উত্তর দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *