যশোরে চোর সিন্ডিকেটের তাণ্ডব

যশোরে চোর সিন্ডিকেটের তাণ্ডব

শহিদ জয়:

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে সংঘবদ্ধ চোর চক্রের বেপরোয়া তৎপরতায় চরম আতঙ্ক বিরাজ করছে। গত ২৬ ও ২৭ মার্চ দিবাগত রাতে একাধিক বাড়িতে ধারাবাহিক চুরির ঘটনায় গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকাতে পারছেন না তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কাশেম মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লার বাড়ি থেকে একটি পানির মটর চুরি হয়। একই রাতে ফজলুর রহমানের মটর, পোল্ট্রি ব্যবসায়ী মো. শাহিনের প্রায় চার হাজার টাকার বিদ্যুতের তার, হাফেজ আনোয়ারের স্প্রে মটর এবং মিল্টন হোসেনের গোয়ালঘর থেকে প্রায় তিন হাজার টাকার বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় চোর চক্র।
এদিকে,এর আগে বুধবার রাতে গ্রাম্য ডাক্তার ও বিকাশ ব্যবসায়ী কামাল হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনাও ঘটে। দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত করে প্রায় ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এলাকাবাসীর অভিযোগ,এসব ঘটনার পেছনে একই সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় মাদকাসক্তদের মাধ্যমেই এসব অপরাধ সংঘটিত হচ্ছে, যা স্থানীয় যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গ্রামবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন,“চোর সিন্ডিকেটকে দ্রুত দমন করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেনকে অবহিত করলে তিনি বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ দেইনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *