স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর | ২৫ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) যশোরের সকল পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলো একদিনের জন্য বন্ধ থাকবে। বুধবার (২৫ মার্চ) স্থানীয় পাম্প মালিক সমিতির একজন দায়িত্ববান কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, প্রতি বছর ২৬শে মার্চ জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে এবং শ্রমিক-কর্মচারীদের ছুটি প্রদানের লক্ষে পাম্পগুলো একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকে। তবে এই সাময়িক বন্ধকে কেন্দ্র করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরো জানান, এটি তেলের কোনো সংকট বা সরবরাহ বন্ধের বিষয় নয়। শুধুমাত্র স্বাধীনতা দিবসের সম্মানার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় জেলার সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।
জনসাধারণকে বিভ্রান্তি ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে উপশহর প্রান্তিক পাম্প কর্তৃপক্ষ বলেছে, যাদের জরুরি প্রয়োজনে জ্বালানির দরকার তারা আজকের মধ্যেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করে রাখতে পারেন।


