যশোরের শিশু তাসমিয়ার মরদেহ উদ্ধার: পরিবারে শোকের মাতম

যশোরের শিশু তাসমিয়ার মরদেহ উদ্ধার: পরিবারে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা পাংখাচর (মিনি কক্সবাজার) এলাকায় পরিবারের সাথে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া ৯ বছরের শিশু তাসমিয়া খাতুনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর আজ নদী থেকে তার মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করেছে। মরদেহ  বর্তমানে লোহাগাড়া থানায় রয়েছে।

নিহত তাসমিয়া খাতুন যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের (বারিনগর বাজার সাতমাইল এলাকা) বাসিন্দা।

ছবি সংগৃহীত

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬শে মার্চ সকাল ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখাচর এলাকায় পরিবারের সদস্যদের সাথে ঘুরতে গিয়েছিল তাসমিয়া। সেখানে আকস্মিকভাবে সে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু আজ নদী থেকে তার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে সেই আশার অবসান ঘটে।ধারণা করা হচ্ছে পানির স্রোতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।

তাসমিয়ার এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ গ্রাম শাহবাজপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই ছোট্ট শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।ছবি সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *