মায়ের ভাত খাওয়ার সেই কয়েক মিনিটই কেড়ে নিল দুই ভাই-বোনের প্রাণ!

মায়ের ভাত খাওয়ার সেই কয়েক মিনিটই কেড়ে নিল দুই ভাই-বোনের প্রাণ!

স্ফুলিঙ্গ ডেক্স ; ২৭ মার্চ ২০২৬

​সন্তানদের পেট ভরে খাইয়ে নিজে দুমুঠো ভাত মুখে তুলেছিলেন মা। ভেবেছিলেন আদরের ছাহাদ আর ছাফিয়া তো পাশেই খেলছে। কিন্তু সেই কয়েক মিনিটের অগোচরেই ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি। মেহেন্দীগঞ্জের নানাবাড়ির পুকুর থেকে উদ্ধার হলো আপন দুই ভাই-বোনের নিথর দেহ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই কলিজা ফাটানো ঘটনাটি ঘটে।

এআই দিয়ে তৈরি প্রতিটি ছবি।

নিহত ৫ বছর বয়সী ছাহাদ হোসেন ও ৩ বছরের ছাফিয়া আক্তার প্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান। স্বামী সৌদি আরবে থাকায় স্ত্রী সন্তানদের নিয়ে মেহেন্দীগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার বিকেলে সন্তানদের খাইয়ে মা যখন ভাত খেতে বসেন, ঠিক সেই ফাঁকে শিশু দুটি খেলার ছলে বাড়ির পেছনের পুকুরপাড়ে চলে যায়।

মা খাওয়া শেষ করে সন্তানদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছোট্ট ছাফিয়ার দেহ ভেসে উঠতে দেখে চিৎকার করে ওঠেন স্বজনরা। তাকে পানি থেকে তুলতে গিয়ে পুকুরের তলায় ডুবন্ত অবস্থায় পাওয়া যায় বড় ভাই ছাহাদকেও। দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের  কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী জানান, কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআই দিয়ে তৈরি প্রতিটি ছবি।

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *