মরহুম আব্দুস সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

মরহুম আব্দুস সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

শহিদ জয়:

যশোর, ৩০ মার্চ ২০২৬: যশোর শহরের ষষ্টিতলা পাড়া বিপি রোড নিবাসী মরহুম আব্দুস সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ পারিবারিকভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মরহুম আব্দুস সাত্তার জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি (যশোর জেলা) ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের ৩০ মার্চ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮ ও ২০২৬)-এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজামদ্দিন অমিত, ডাঃ এম এ সামাদ,বিশিষ্ট ব্যবসায়ী কুরবান আলী, ডাঃ নুরজাহান ইসলাম ও ডাঃ রোকেয়া খাতুন নুপুরের পিতা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে কোরআন খতম ও কুলখানীর আয়োজন করা হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *