মধ্যরাতে তামাক ক্ষেতে বিভীষিকা: ঘাস কাটতে যাওয়া নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মধ্যরাতে তামাক ক্ষেতে বিভীষিকা: ঘাস কাটতে যাওয়া নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বিধবা নারীর জীবন কেড়ে নিল দুর্বৃত্তরা। ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে জোবেদা খাতুন (৪৫) নামে এক নারীর নিথর দেহ। উদ্ধারকালে নিহতের হাত ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল এবং সারা শরীরে ছিল ধারালো অস্ত্রের আঘাত। নৃশংস এই ঘটনার ধরুন স্থানীয়দের মাঝে দানা বেঁধেছে তীব্র ক্ষোভ ও রহস্য। লাশটি উদ্ধার করা হয়েছে শুক্রবার (১৩ মার্চ) রাত ৯ টায় সময়  গোপালপুর-দলিয়ারপুর  গ্রামের শরিফ উদ্দিনের নির্জন তামাক ক্ষেত থেকে।

জানা গেছে, দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী জোবেদা খাতুন শুক্রবার সকালে ছাগলের ঘাস কাটার উদ্দেশ্যে মাঠের দিকে যান। দিন গড়িয়ে ইফতারের সময় হলেও তিনি ফিরে না আসায় উৎকণ্ঠা বাড়ে স্বজনদের মনে। তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পর গ্রামের নির্জন তামাক ক্ষেতে মেলে তার ক্ষতবিক্ষত মরদেহ।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, জোবেদাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়দের জোরালো দাবি, একা পেয়ে তাকে পাশবিক নির্যাতনের পর পরিচয় গোপন রাখতে খুনিরা ধারালো অস্ত্র ব্যবহার করেছে। মরদেহের সুরতহাল দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও একে একটি “সুস্পষ্ট হত্যাকাণ্ড” হিসেবে চিহ্নিত করেছেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাতেই চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে মাঠে নেমেছে একাধিক টিম।

ছবি সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *