বালুর ট্রাক থেকে ৫হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার

বালুর ট্রাক থেকে ৫হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় ৫ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার চান্দুরা এলাকায় এক বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়।

বিজিবি ২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরা এলাকায় বিজিবির একটি চৌকস দল অবস্থান নেয়। ভোরে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ গণমাধ্যমকে জানান: “সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা এই জিরাগুলো পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ট্রাকটি জব্দ করার পাশাপাশি জব্দকৃত জিরা শুল্ক স্টেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *