ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা জরিমানা

ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ড্রামে ভরে অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মোবারকপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, মোবারকপুর ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বড় বড় ড্রামে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছে। এই অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান, নিরাপত্তা ঝুঁকি ও অবৈধ মজুত রোধে ড্রামে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি সকল ফিলিং স্টেশন মালিককে আইন মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা প্রদান করেন।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *