ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ রক্তাক্ত ১৬

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ রক্তাক্ত ১৬

স্ফুলিঙ্গ ডেক্স : ২১ মার্চ ২০২৬

ফরিদপুরের সদরপুরে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মুহূর্তেই আতঙ্কে রূপ নিল একটি পাগলা কুকুরের কামড়ে। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে যখন মানুষ কুশল বিনিময় করছিলেন, তখনই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি বেপরোয়া কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে সদরপুর উপজেলা সদরে কুকুরটি অতর্কিতভাবে পথচারীদের ওপর হামলা শুরু করে। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করেছে কুকুরটি। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুপুর ২টার দিকে বিক্ষুব্ধ স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

আহত এক শিশুর চাচা জানান, তার ১৩ বছর বয়সী ভাতিজা আরাফাতসহ অনেককেই কুকুরটি কামড়ে জখম করেছে। তড়িঘড়ি করে তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে।

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হাসপাতালে মোট ১১ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এছাড়া আরও ৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।”

প্রতীকী-ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *