প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বন্যা

প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বন্যা

স্ফুলিঙ্গ ডেক্স : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

​রাজধানীর শাহজাদপুরে নিজের পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন বন্যা কস্তা (৩৬) নামে এক নারী। সোমবার (২৩ মার্চ) ভোরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। বিড়ালটিকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

জানাগেছে,নিহত বন্যা কস্তা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা। তিনি স্বামী শোভন পালমাসহ শাহজাদপুরের একটি ভাড়া বাসার তৃতীয় তলায় থাকতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে বন্যা দেখেন তার প্রিয় বিড়ালটি ঘরে নেই। খুঁজতে খুঁজতে তিনি ছাদে গিয়ে দেখেন বিড়ালটি ছাদের বিপজ্জনক কার্নিশে আটকে আছে।

​ঝুঁকিপূর্ণ ওই জায়গা থেকে প্রিয় প্রাণীটিকে উদ্ধার করতে গিয়ে হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা কান্নায় ভেঙে পড়ে বলেন, “বন্যার নিজের কোনো সন্তান ছিল না। এই বিড়ালটিকেই সে সন্তানের মতো আগলে রাখত। শেষ পর্যন্ত সেই প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়েই সে নিজে না ফেরার দেশে চলে গেল।” ছবির সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *