পুলিশ লাইন্সে এসপি সৈয়দ রফিকুল ইসলামের প্যারেড পরিদর্শন

পুলিশ লাইন্সে এসপি সৈয়দ রফিকুল ইসলামের প্যারেড পরিদর্শন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা পুলিশের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৬ এপ্রিল) সকালে পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

সকাল ৮টায় শুরু হওয়া এই প্যারেডে পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সরকারি পোশাক (টার্ন আউট) ও শারীরিক দক্ষতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্যারেডের চমৎকার শৃঙ্খলা ও সদস্যদের পেশাদারিত্ব দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে জনগণের জানমালের নিরাপত্তায় আরও নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন সরকারি যানবাহন সরেজমিনে পরিদর্শন করেন। যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চালক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।

 আজকের এই মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সুশান্ত মজুমদার। এসময় প্যারেড গ্রাউন্ডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব রুহুল আমিন, জেলা পুলিশের সকল সার্কেল অফিসারবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, আরআই পুলিশ লাইনস এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *