স্ফুলিঙ্গ রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে রাতের অন্ধকারে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাটের সামনে দুর্বৃত্তরা সোহাগ শেখ (৪২) নামের ওই ব্যক্তিকে টার্গেট করে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোহাগ শেখ রাতে পানের হাট এলাকায় অবস্থান করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মাটিতে লুটিয়ে পড়েন সোহাগ। হামলাকারীরা দ্রুত ওই এলাকা ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ স্থানীয় দৈবকান্দী গ্রামের দাউদ শেখের সন্তান।
একজন ব্যবসায়ীকে এভাবে জনসমক্ষে গুলি করে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন এই হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানিয়েছেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ মাঠে রয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি।
ছবি-সংগৃহীত


