নিজস্ব প্রতিবেদক:মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ | ২৮ মার্চ ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জের সেই আলোচিত নানি-নাতি জুটি আবারও খবরের শিরোনামে! এবার প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে কোটচাঁদপুর এলাকায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন তারা। ২১ বছরের নাতি আর ৩৫ বছরের নানির এই অসম প্রেমের পুনরাবৃত্তিতে জেলাজুড়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও এই নানি-নাতি জুটি একবার পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। সে সময় মুচলেকা দিয়ে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই শাসন বা লোকলজ্জা কোনোটিই তাদের দমাতে পারেনি। শুক্রবার দিবাগত রাতে কোটচাঁদপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের চিনে ফেলে এবং আটক করে।
নানি-নাতির এই ‘ভাইরাল’ প্রেমের কাহিনী জানাজানি হওয়ার পর এলাকায় শত শত উৎসুক মানুষের ভিড় জমে। মুহূর্তের মধ্যেই খবরটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এই বিষয়টি সামাজিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং বিব্রতকর। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
এলাকাবাসী এই অসম জুটিকে আটক করে পুলিশে খবর দেয়। স্থানীয়দের দাবি, এমন ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বিষয়টির স্থায়ী সমাধান এবং যথাযথ আইনি হস্তক্ষেপ প্রয়োজন। বর্তমানে ওই নানি-নাতি পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
ছবি ভিডিও থেকে নেয়া।


