জ্বালানি তেল নিয়ে আতঙ্কে পাম্পে ভিড় করবেন না

জ্বালানি তেল নিয়ে আতঙ্কে পাম্পে ভিড় করবেন না

স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬

সারাদেশে জ্বালানি তেল নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্ক ও পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়কে ‘অনভিপ্রেত’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে জনগণকে আতঙ্কিত না হয়ে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে মালিক সমিতির নেতারা জানান, চলতি মার্চ মাসে সরকারি ছুটির আধিক্য থাকায় জ্বালানি তেলের নিয়মিত সরবরাহ প্রক্রিয়ায় কিছুটা ছন্দপতন ঘটেছে। এই পরিবহনগত সমস্যার কারণে দেশের কিছু কিছু পাম্পে সাময়িকভাবে তেলের মজুদ শেষ হয়ে গিয়েছিল। তবে একে বড় ধরনের ‘জ্বালানি সংকট’ ভেবে আতঙ্কিত হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

বিবৃতিতে পাম্পে অযথা ভিড় না করার এবং প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাধারণ মানুষের এই ‘প্যানিক বায়িং’ বা অতিরিক্ত কেনার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে সংগঠনটি মনে করে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালিক সমিতি সতর্ক করে বলেছে, জনসমাগম ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা না গেলে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে। এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য সবাইকে ধৈর্য ধরার এবং স্বাভাবিক মাত্রায় জ্বালানি সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *