চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ‘চৌগাছা ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব তসলিম মিয়া, সদস্য ইয়াসিন আরাফাত, তরিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, তুষার আহমেদ, মনজিল ইসলাম নয়ন, আব্দুর রহমান, রাকিবুল ইসলাম রকি, আর এস রেদোয়ান ও সাকিব হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সদস্য ফারুক হোসেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।


