চাঁদাবাজদের তালিকা এবার ঢাকা থেকে তৈরী করে বিশেষ অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। ডিএমপি সদর দফতর পরিদর্শন করে গণমাধ্যমে কথা বলছেন।

আজ সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে। অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা হবে।

তিনি আরও উল্লেখ করেন বলেন, ‘ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। তিনি ওসিদের উদ্দেশ্যে বলেন, কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না। এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল হিসেবে গণ্য হবে। 

পর্যায়ক্রমে রাজধানীর যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে দ্রুত ধঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। তাই এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এছাড়া  হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান,তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *