গভীর রাতে ইটভাটায় তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

গভীর রাতে ইটভাটায় তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ডিজেল বিক্রির অপরাধে একটি ফিলিং স্টেশনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) রাতে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

ছবি সংগৃহীত।

জানা গেছে, খাজুরা এলাকার ‘তাহেরসন্স ফিলিং স্টেশন’ সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে রাতের আঁধারে অবৈধভাবে একটি ইটভাটায় জ্বালানি তেল সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান চালিয়ে দেখতে পায়, নিয়মনীতি লঙ্ঘন করে ড্রাম ভর্তি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ইটভাটায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে জ্বালানি মজুত ও সরবরাহের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত উক্ত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ফিলিং স্টেশন মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং সরকারি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। অবৈধভাবে তেল মজুত বা সরবরাহকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *