স্ফুলিঙ্গ ডেক্স :
গণপিটুনিতে দুজন নিহত হয়েছে মুন্সীগঞ্জের লৌহজংয়ে । আজ বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গণপিটুনির শিকার দুজন।
জানাগেছে,গত ০৩ মার্চ রাতে উপজেলার সাতঘড়িয়া এলাকার একটি ক্লিনিকে চুরি করতে গেলে জনতার হাতে আটক হলে তারা গণপিটুনির শিকার হয়।
নিহতরা হলেন সাত ঘড়িয়ার গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের লোক সাগর (৩২) ও সানারুল (৩৪)।
জানা গেছে, গত ৩ মার্চ মঙ্গলবার রাতে নিহত দুজন বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে বুধবার সকালে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা তারা যান। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে ।


