কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রফিক মন্ডল,কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। আগত পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানের ব্যক্তিগত উপস্থিতিতে এই মহতি উদ্যোগ সম্পন্ন হয়।

উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কয়েক শ’ সুবিধাভোগীর হাতে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি অধ্যাপক মতিয়ার রহমান নিজ হাতে দুস্থ নারীদের মাঝে শাড়ি এবং নগদ টাকা প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করেন। ঈদ মানে আনন্দ,

আর এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।”

উপহার নিতে আসা বৃ

 

দ্ধা আছিয়া বেগম আবেগের সাথে জানান, “ঈদের আগে শাড়ি আর নগদ টাকা পেয়ে খুব উপকার হলো। এখন নাতি-পুতিদের নিয়ে একটু ভালোভাবে ঈদ করতে পারবো। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্থানীয় জামায়াত ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা পালন করে।

ছবি-রফিক মন্ডল,কোটচাঁদপুর ঝিনাইদহ
তারিখ:১৯ মার্চ -২০২৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *