কালীগঞ্জে প্রশাসনের অভিযান: মাটি খেকোকে জরিমানা, ট্রাফিক আইনে ৪জনকে দণ্ড

কালীগঞ্জে প্রশাসনের অভিযান: মাটি খেকোকে জরিমানা, ট্রাফিক আইনে ৪জনকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (রফিক মন্ডল) :ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে বালুমহাল ও সড়ক পরিবহণ আইন লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ মার্চ) উপজেলা

র সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন ও পৌর এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা গেছে, বুধবার দুপুরে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়ায় একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি উত্তোলনের সাথে জড়িত অন্যরা সতর্ক হয়ে যায়।

একই দিনে কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা নামক স্থানে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ৪ জন চালককে মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ মাটি উত্তোলন ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *