কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মোঃ মাসুদ রানা,কালীগঞ্জ (ঝিনাইদহ): ২৬.০৩.২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ)সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেল স্টেশনের অদূরে তেল পাম্পের পাশে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে, স্থানীয়দের ধারনা ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিলো।
বারোবাজার স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হয়ে ২০০ গজ দুরে পৌছালে সে কাটা পড়ে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *